২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় ১হাজার পিচ ইয়াবাসহ হাফেজ মুসলিম গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের ফরেষ্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাফেজ মুসলিম উদ্দিন (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের শফি সওদাগরের বাড়ির মোহাম্মদ আব্দুল খালেকের পুত্র। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬আগষ্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় লোহাগাড়া থানার উপ-পরিদর্শক প্রভাত কর্মকার ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী এস আলম বাসে (চট্টমেট্রো-ব-১১-৫৭০) গাড়ীতে তল্লাশি চালিয়ে ১হাজার পিচ ইয়াবাসহ হাফেজ মুসলিম উদ্দিনকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার) জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।