২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় হোটেল ওআইসি ও দি জামানকে ৪০ হাজার টাকা জরিমানা


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১টায় মেয়াদউত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে খাদ্য বিক্রয়ের অভিযোগে বটতলী মোটর স্টেশনস্হ হোটেল ওআইসিকে ৩০ হাজার ও দি জামান হোটেলকে ১০ হাজার মোট ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের একটি টিম। এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা কমিশনার ( ভূমি) সাদিয়া আফরিন কচি।এ সময় সাথে ছিলেন অভিযানের প্রশিকিউশন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলী।নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা উপজেলা কমিশনার ( ভূমি) সাদিয়া অাফরিন কচি বলেন, হোটেল ওআইসি ও দি জামান হোটেলের বাইরের পরিবেশ সুন্দর হলে ভিতরের পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। খাবারের কোন নির্দিষ্ট তালিকা হোটেল গুলোতে নেই বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।