২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় হার্ট সুরক্ষা বিষয়ক সেমিনার

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ডায়াবেটিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে গতকাল রবিবার হার্ট সুরক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট,চট্টগ্রামের আয়োজনে সকাল থেকে বিকেল নাগাদ উক্ত সেমিনার চলে। সেমিনারে প্রধান বক্তা হিসেবে প্রজেক্টরের মাধ্যমে হার্টের সুরক্ষা বিষয়ক সচিত্র প্রতিবেদ উপস্থাপন করেন এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট, চট্টগ্রাম‘র সিনিয়র কনসালটেন্ট-কার্ডিওলজি ডা. মো: তারিক বিন আবদুুর রশিদ। লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি শ্রী নিবাস দাশ সাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আরমান বাবু রোমেল। বিশেষ অতিথি ছিলেন এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট‘র কনসালটেন্ট ডা. সাইফুর রহমান সোহেল ও লোহাগাড়া জেনারেল হাসপাতালের ডাইরেক্টর ডা. রিটন দাশ। স্বাগত বক্তব্য রাখেন এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট, চট্টগ্রামের ফ্যাসিটিলিটি ডিরেক্টর মি. বিনোদ সিং ও ইকবাল মহসিন প্রমূখ। সেমিনারে চিকিৎসক ও পল্লী চিকিৎসকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।