মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ায় সিএনজি চালক মোনাফ খুনের রহস্য উৎঘাটন

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের শাইর পাড়া এলাকার সিএনজি চালক আবদুল মোনাফ (৩৮) খুনের রহস্য উৎঘাটন করেছে পুলিশ।
১৯ ফেব্রুয়ারী রাত ৮টায় লোহাগাড়ার কর্মরত স্থানীয় সাংবাদিকদের কাছে এমন তথ্যগুলো জানিয়েছেন লোহাগাড়া থানার (ওসি) মো. সাইফুল ইসলাম।
থানা পুলিশ সুত্রে জানা গেছে,
গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার পদুয়া ঠাকুরদিঘীর দক্ষিণ-পূর্ব পাশে পদ্মা বিলের ক্ষেতের জমিতে সিএনজি চালক আবদুল মোনাফ নির্মমভাবে খুন হয়।
পর দিন সকালে সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।এ ঘটনায় নিহত আবদুল মোনাফের স্ত্রী খতিজা বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, বিকৃত যৌনরুচি(বলৎকার)`র কারণে অটোরিক্সা চালক আবদুল মোনাফ খুন হয়েছে। আসামি মিজানুর রহমান সাহেদ ও খোরশেদ আলম ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, সিএনজি চালিত অটোরিক্সা চালক আবদুল মোনাফ গ্রেপ্তারকৃত সাহেদের সঙ্গে যৌনক্রিয়ায়(বলৎকার)`র কাজে লিপ্ত হয়।পরে টের পেয়ে খোরশেদ আলম ও মো. হাসান তাদেরকে অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছে। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা শ্বাসরোধসহ মারাত্মকভাবে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যায়। পুলিশ তিন আসামিকে পদুয়া তেওয়ারী হাট বাজার থেকে গ্রেপ্তার করে।প্রেস ব্রিফিং- উপস্হিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জহির উদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুন্নবী।
সুত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হল লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়ার মিজানুর রহমান (১৭), পদুয়া মৌলভী পাড়ার খোরশেদ আলম (২৭) ও সাতকানিয়া উপজেলার দক্ষিণ ছদাহা বায়তুশরফ মুন্সিপাড়ার মো. হাসান (৩২)।
ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম আরো জানান,
আলোচিত চাঞ্চল্যকর হত্যাকান্ডের মুল রহস্য ৭দিনের মধ্যে বের করতে সক্ষম হয়েছি।
বলৎকারের ঘটনাকে কেন্দ্র করে শাহেদ,খুরশেদ ও হাসান মিলে সিএনজি চালক আবদুল মোনাফকে হত্যা করেছে।
নিহত মোনাফ কিশোর অপরাধী মিজানুর রহমান শাহেদসহ এলাকার অনেকেই সাথে যৌন ক্রিয়ায়(বলৎকার)`কাজে সম্পৃক্ত ছিল বলেও তিনি জানান।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে ১৯ ফেব্রুয়ারী সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

শেয়ার করুন