১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লোহাগাড়ায় সামাদ-অমল স্মৃতি ফাউন্ডশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

রায়হান সিকদার,(লোহাগাড়া): লোহাগাড়ায় সামাদ-অমল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা গত ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজলোর আমিরাবাদ সুখছড়ী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় কোমলমতি শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতস্ফূর্ত পদচারণায় মুখরিত হয়ে ওঠে উক্ত পরীক্ষা কেন্দ্র মাঠ। এ বৃত্তি পরীক্ষায় উপজলোর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যালয়ের সর্বমোট ২২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান পরীক্ষক ছিলেন, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ। সুখছড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগম হল সুপারের দায়িত্ব পালন করেন। এ বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, ফাউন্ডেশনের ব্যবস্থাপক ও সুখছড়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক শাহানা চৌধুরী। বৃত্তি পরীক্ষার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ, সিনিয় শিক্ষক কার্তিক চন্দ্র দাশ ও মাষ্টার মোবারক আলী, আইডিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট চেয়ারম্যান সাংবাদিক এইচ এম জসিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাকসুদুল করিম, নুরুল ইসলাম, মো. হোসেন, সানজিদা বেগম, নারায়ন কান্তি দাশ, হারাদন দাশ ও হরিসাধন দাশ প্রমূখ। এদিকে, ওইদিন সন্ধ্যা ৬টায় এ বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে মেধাক্রম অনুসারে ৩৯ জনকে বিভিন্ন অংকের আর্থিক পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহানা চৌধুরী জানান, এ এলাকার স্বনামধন্য দু’জন গুণীব্যক্তির স্মৃতি রক্ষার্থে ২০১৪ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।