২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাজিম গ্রেফতার

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়রের দরবেশহাট এলাকা হতে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আটককৃত আসামীর নাম নাজিম উদ্দিন(২৭)। সে দরবেশহাট সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইলিয়াছের পুত্র। সুত্রে জানা গেছে,আটক নাজিম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধ ১৯৯০সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর টেবিলের ১(ক) ধারা মতে মামলা হয়েছিল। উক্ত মামলায় আদালত তাকে ৩বছরের সাজা এবং ১০হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।দীর্ঘদিন সে পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে ৯অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টায় লোহাগাড়া থানার সুযোগ্য ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) এর নির্দেশে থানার এসআই লিটন চন্দ্র সিংহ`র নেতৃত্বে একটি পুলিশি টীম উল্লেখিত এলাকা হতে নাজিম উদ্দিনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। এসআই লিটন চন্দ্র সিংহ বলেন,আটক নাজিম একজন মাদক ব্যবসায়ী।সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।তাকে আদালত ৩বছরের সাজা ও ১০হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।আটককৃত আসামীকে আগামী ১০অক্টোবর আদালতে প্রেরণ করা হবে বলেও জানান।
সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাজিম উদ্দিনকে গ্রেফতার করায় লোহাগাড়ার সর্বস্তরেের জনসাধারণ থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম ও এসআই লিটন চন্দ্র সিংহ কে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।