১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের সশ্রম কারাদন্ড

index
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের নিয়াজরটেক এলাকা হতে সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোঃ আবদুর রহিম (৩০)। সে সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়া এলাকার বাসিন্দা। সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় সিএনজি চালক রহিম ও ২ মাদক ব্যবসায়ীসহ বটতলী মোটর ষ্টেশন হতে মদ বিক্রি করার জন্য পুটিবিলার গৌড়স্থান এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয় যুবক টের পেয়ে সুচিৎকার দিলে উলে¬খিত এলাকা হতে সিএনজি যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ নিয়াজর টেক এলাকা হতে সিএনজিসহ ড্রাইভারকে আটক করে। কিন্তু দু’ মাদক বিক্রেতা সিএনজি থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। গত ৫ এপ্রিল থানা পুলিশের এএসআই মো: ফারুক হোসেন ও এএসআই মোঃ জাহাঙ্গীর আলম উক্ত সিএনজি চালককে লোহাগাড়া নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা নির্বাহী অফিসার মো: ফিজনূর রহমান মদ পান করার দায়ে সিএনজি চালককে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।