১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় মাদক সম্রাট নুরুল কবির ইয়াবাসহ গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ইয়াবা সম্রাট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুল কবির(৩৫)কে ৮৪পিচ ইয়াবা ট্যাবলেটসহ গত ৭মার্চ রাত দিবাগত রাত সাড়ে ১২টায় পুর্ব পদুয়া লালারখিল এলাকা হতে গ্রেফতার করেছে থানা পুলিশ।সে আঁধারমানিক আওয়াল পাড়া এলাকার মৃত নুর আহমদের পুত্র। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহাম্মদ সোহেল সিকদার ও এএসআই বিল্লালের নেতৃত্বে একটি পুলিশি দল লালারখিল এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট নুরুল কবিরকে ৮৪পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। একটি মাদক মামলায় নুরুল কবিরকে চট্টগ্রাম আদালতে ৬বছরের সাজা প্রদান করা হয়। সে দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। মাদক বিক্রেতাদের কোন ধরণের প্রশ্রয় দেওয়া যাবেনা বলেও তিনি জানান।
আটককৃত মাদক সম্রাট ও সাজাপ্রাপ্ত আসামী নুরুল কবিরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।