২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৩


রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়ের জাঙ্গালিয়া নামক স্হানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৩জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
নিহতরা হল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকরা এলাকার ইউসুফ জলিলের পুত্র মামুনুর রশিদ (২৫) ও চুয়াডাঙ্গার ডামুড্যা উপজেলা চুরলিয়া এলাকার মিনহাজ শেখের পুত্র শরিফুল ইসলাম (২৬)। নিহত অপরজন চমেক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে সূত্রে প্রকাশ।তবে, আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
সুত্রে জানা গেছে,১৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টায় চট্টগ্রাম অভিমুখী হানিফ পরিবহণের সাথে রেজি নং (ঢাকামেট্রো-ব-১৪-৮১৭৯) ও পিকআপ(ম্যাজিক গাড়ী) রেজি নং (চট্টমেট্রো-ন-১১-৩৮৩০) মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে ১জন মারা যান।চমেকে নেওয়ার পথে আরেকজন মারা যান। এবং ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের মধ্যে ২ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। অপর ৩ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনা ঘাতক গাড়ি ২টি ও নিহত ২ জনের লাশ দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছেন বলে সুত্রে প্রকাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।