১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশতাধিক

 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর ইউনিয়নস্থ আরকান সড়কের খাসমহল এলাকায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল দুপুর ৩টায়। নিহতরা হলেন মোটর সাইকেল আরোহী মোহাম্মদ ইলিয়াস (২২) তিনি লোহাগাড়া ইউনিয়নের সরকার পাড়ার আব্দুল আলমের পুত্র। অপরজন হলেন মাহিন্দ্রা টেক্সী চালক। তার নাম মোহাম্মদ শাহেদ (২৮)। তিনি চকরিয়ার উত্তর হারবাং কর মহুরী পাড়ার নুরুল আমিনের পুত্র। ঘটনার প্রত্যেক্ষ দর্শীর বিবরণে জানা গেছে, উল্লেখিত সময়ে মোটর সাইকেল (চট্টমেট্রো ল-১৩-৬৬৫২) আরোহী আরকান সড়ক সংযুক্ত বাইপাস সড়ক অতিক্রম করে যাওয়ার সময় কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে মোটর সাইকেলকে ধাক্কা দিলে নিহত আরোহী ঘটনাস্থলে মারাযান এবং তার সাথী অপর জন লোহাগাড়া ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার আঙ্গামিয়ার পুত্র সালেহ্ আহমদ(৩৮) গুরুত্বর আহত হন। পরক্ষণে একই সময় যাত্রীবাহী বাসটির (কক্সবাজার জ-১১-০২২০) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অপর একজন মাহিন্দ্রা টেক্সী চালক তথা পথচারী গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে বাসটি সড়কচ্যুত হয়ে পার্শ্বের খাদে উল্টে যায়। এতে প্রায় বাসের অর্ধশত যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। বাসের যাত্রীরা মাইজভান্ডারের ওরশ শেষ করে বাড়ি ফিরছিলেন। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ, সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং মৃতদেহ ও ক্ষতিগ্রস্ত গাড়ি দুটো থানা হেফাজতে নিয়ে যায়। ঘাতক বাস চালক পালতক বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।