মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়ায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি আরকান মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় ২ ফেব্রুয়ারী সকাল ১১টায় সৌদিয়া পরিবহনের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।নিহত ব্যক্তির নাম
রুপন কান্তি দাশ(৪৭)। সে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ হিন্দু পাড়ার মৃত নীলমনি কান্তি দাশের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানিয়েছেন,
রুপন আজিজনগর এলাকায় দীর্ঘদিন ধরে পরিবারকে নিয়ে ভাড়াটিয়া বাসা নিয়ে থাকতেন এবং মরিচের ব্যবসায় পরিচালনা করতেন। ব্যবসায়িক কাজে আমিরাবাদ বটতলী মোটর স্টেশনে তার বাসা হতে যাওয়ার পথে জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম অভিমুখী সৌদিয়া পরিবহন(চট্টমেট্টো-ব-১১-০৬৬৮) বাসের চাপায় পৃষ্ট হয়।খবর পেয়ে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে দ্রুত নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে,ঘটনাস্হল হতে দোহাজারী হাইওয়ে পুলিশের টিম ঘাতক বাসটিকে আটক করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন