মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) আজ ১৮ সেপ্টেম্বর বিকেলে চুনতি ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে জমজমাট ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চুনতি ইউনিয়ন বনাম পুটিবিলা ইউনিয়ন।

খেলায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।

খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুহাম্মদ আলমগীর, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি, পুটিবিলা ইউপির চেয়ারম্যান হাজ্বী মুহাম্মদ ইউনুছ,সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ফরিদুল আলম লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাস্টার এসকে সামশুল আলম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম।

ধারাভাষ্যকার মুহাম্মদ কায়সার হামিদের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, সাংবাদিক মুহাম্মদ জাহেদুল ইসলাম,সাংবাদিক খোকন সুশীল, পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা স্বপ্না দেবী।

এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, উপজেলার কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।

খেলায় রেপারীর দায়িত্ব পালন করেন বড়হাতিয়া ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন।

খেলায় চুনতি ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে পুটিবিলা ইউনিয়ন চ্যাম্পিয়ন হন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রপি তুলে দেন উপস্হিত সকল অতিথিবৃন্দরা।

শেয়ার করুন