১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

লোহাগাড়ায় পৃথক পৃথক অভিযানে ২ মাদক বিক্রেতা আটকঃ৬শ ৬২পিচ ইয়াবা উদ্ধার


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ৬শ ৬২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল যথাক্রমে আমিরাবাদ ইউনিয়নের স্কুল রোড এলাকার কালু মিয়ার পুত্র নুরুল ইসলাম(৩৫) ও কক্সবাজার জেলার কলাতলী চনচনিয়া মাঠ এলাকার ছালামত উল্লাহর পুত্র মোহাম্মদ ইউসুফ(৩৪)। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি বিকেলে লোহাগাড়া থানার উপ পরিদর্শক এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী,এএসাই জহিরুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন এবং ৬শ ৬২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের ২জনকে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত মাদক বিক্রেতা স্কুল রোড এলাকার নুরুল ইসলাম জানিয়েছেন,দীর্ঘদিন ধরে তিনি তার এলাকার ইয়াবা এহেসানের সহযোগী হিসেবে কাজ করতেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।