২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় নাজমুল হুদার দোকান হতে পঁচা ও মেয়াদবিহীন পাউরুটি-বন জব্দ

লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ এ এম শপিং কমপ্লেক্স প্রকাশ আবদুল্লাহ মাস্টারের মার্কেটে নাজমুল হুদার কুলিং কর্ণার ও ফুল বিতান হতে ৫ ফেব্রুয়ারী দুপুরে পঁচা ও মেয়াদবিহীন বন ও পাউরুটি জব্দ করা হয়।মেয়াদবিহীন ও পঁচা বন ও পাউরুটি জব্দ করেন লোহাগাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী। বন ও পাউরুটি জব্দ করে সেগুলো নষ্ট করে ফেলে দেওয়া হয়।এসময় দোকানের মালিক নাজমুল হুদাকে প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী জানান,কুলিং কর্ণার হতে মেয়াদবিহীন ও পঁচা বন ও পাউরুটি ১৫/২০ প্যাকেট জব্দ করা হয়।দোকানের মালিক নাজমুল হুদাকে সতর্ক করে দেওয়া হয়েছে।
উক্ত দোকানে পরবর্তীতে পঁচা ও মেয়াদবিহীন বন ও পাউরুটি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।তিনি আরো জানান,নিয়মিত অভিযান চলবে৷ ভেজাল উৎপাদক,আমদানি কারক,মজুদকারী,বিতরনকারী এবং বিক্রয়কারী যত প্রভাবশালী হোক না কেন তাকে কোন প্রকার ছাড় দেয়া হবে না৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।