মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ফ্যান বিতরণ

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণের সংগঠন লোহাগাড়া দরিদ্র কল্যাণ সংস্হার উদ্যোগে ৩০জুলাই বিকেল ৪টায় বটতলী মোটর স্টেশনস্হ দৈনিক পুর্বকোণ লোহাগাড়ার কার্যালয়ে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সিলিং ও টেবিল ফ্যান বিতরণ করা হয়েছে।বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয়জন,থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)। প্রধান বক্তা ছিলেন অালহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।দৈনিক পুর্বকোণ নিজস্ব সংবাদদাতা প্রবীণ সাংবাদিক এম.এম আহমদ মনিরের সঞ্চালনায় সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও এরাবিয়ান চুড়ি ও এনাবিয়ান শাড়ীজের স্বত্বাধিকারী সাত্তার সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক রায়হান সিকদার,বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাব্বির আহমদ ও সাংবাদিক কামরুল ইসলাম।অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ মিনহাজুল ইসলাম ও মোহাম্মদ এরশাদ হোসেন।সভা শেষে হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ফ্যান বিতরণ করেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।

শেয়ার করুন