মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়ায় জেনারেটর ঘরে অগ্নিকান্ডে ৮০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বটতলীর কাজীর পুকুর পাড়ে বৈদ্যুতিক জেনারেটরের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৫ এপ্রিল দুপুর ২ টার দিকে সাঈদী এন্টারপ্রাইজের মালিক মো: এনামের জেনারেটর ঘরে আগুন লাগে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো : সেলিম উক্ত প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সারাদিন বিদ্যুৎ না থাকায় জেনারেটরটি চালু করা হয়েছিল। জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, আগুন ছড়িয়ে ওই ঘরসহ পাশের ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান গুলো হল- আবদুল হাকিম মালিকানাধীন বিছমিল্লাহ চাউল ভান্ডার ও খাইরুল ইসলামের মালিকানাধীন একটি কলঘর। জেনারেটর ব্যবসায়ী মো: এনাম বলেন, আগুনে আমার একটি দামী জেনারেটরসহ প্রায় ৫০ লাখ টাকার সম্পাদ ক্ষতি হয়েছে।

অপরদিকে ” বিছমিল্লাহ চাউল ভান্ডার মালিক আবদুল হকিম বলেন, এ অগ্নিকান্ডে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। আগুনে মালামাল, দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মানুষ হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

শেয়ার করুন