২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

লোহাগাড়ায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-১৯ উপলক্ষে বর্ণাট্য উদ্বোধনী অনুষ্টান

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১৬এপ্রিল সকালে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-১৯ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাট্য উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ১৬এপ্রিল হতে ২০এপ্রিল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ চলবে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির। হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি`র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জেসমিন আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শামিম হোসেন,ডাঃ আবু সাঈদ, লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল, মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন,উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লামিয়া শারমিন, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির বলেন, বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদেরকে গ্রামে থেকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে ড চালাচ্ছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনার আলোকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের জনগণের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নানমুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।