২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লোহাগাড়ায় জাতীয় শোক দিবসে শোক র‍্যালি, আলোচনা সভা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ট বাঙালী,ইতিহাসের রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার লোহাগাড়ায় শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পাবলিক হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।