২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লোহাগাড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান, জনস্বাস্থ্য পুষ্টি সেবা, স্বাস্হ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২২জুন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।

এবারে লোহাগাড়া উপজেলার ৯ইউনিয়নে নীল ভিটামিন এ ক্যাপসুল ৬হাজার, লাল ভিটামিন ক্যাপসুল ৪১ হাজার ৮৪৮ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ও উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকি।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ, স্বাস্হ্য মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহিন, গোলাম রব্বানী, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি,ডাঃ কেএম আবদুল্লাহ আল মামুন,ডাঃ কানিছ নাছিমা আকতার,ডাঃ রোজি সিদ্দিকি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী।
এছাড়াও হাসপাতালের কর্মরত সকল চিকিৎসকবৃন্দ, কর্মচারীবৃন্দরা উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।