মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ায় জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্টিত

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ার আলেম ওলামা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ,শিক্ষার্থীদের নিয়ে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী এক বিশাল সমাবেশ আগামী ৮এপ্রিল সাতকানিয়া-লোহাগাড়ার মাঝ পথে টাইম ক্যাফ চত্বরে অনুষ্টিত হবে।তারই ধারাবাহিকতায় ৩১মার্চ সন্ধ্যায় টাইম ক্যাফের ভিআইপি হল রুমে সাতকানিয়া-লোহাগাড়ার আলেম ওলামাদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষা পরিষদ( স্বাশিপ) এর চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবীদ ও গবেষক অধ্যাপক ড. আবুল আলা মোহাম্মদ হোছাম উদ্দিন। লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) এর সভাপতিত্বে স্হানীয় সাংসদ প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির একান্ত সচিব তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্হিত ছিলেন সাংসদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম,মাওলানা শোয়াবুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্টানের আলেমেগণ।

শেয়ার করুন