১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লোহাগাড়ায় ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটের ১৫দিনের জেল

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাজ্বী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে ১৫দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।উক্ত যু্বকের নাম পারভেজ(১৯)।সে সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার নুরুল হকের কন্যা। ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম।সুত্রে জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের সাতগরিয়া পাড়া এলাকার মুহাম্মদ নাছির উদ্দিনের কন্যা অাধুনগর হাজ্বী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যায়ন করত । বিগত কিছু দিন ধরে জনৈক ছাত্রী স্কুলে যাওয়ার পথে রশিদার পাড়া এলাকার পারভেজ নামে এক বখাটে সবসময় তার পথ গতিরোধ করে উত্যক্ত করে আসছিল।পারভেজ জনৈক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে একটি চিরকুট দেওয়ার জন্য চেষ্টা করত।কিন্তু উক্ত ছাত্রী তা গ্রহন করত না। ১২আগষ্ট সকালে উক্ত ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় আবারও পারভেজ উত্যক্ত করার চেষ্টা করলে বিষয়টি উক্ত ছাত্রী স্কুলে প্রধান শিক্ষক এবং অভিভাবককে অবহিত করেন।একই দিন সকালে ছাত্রীর পিতা নাছির উদ্দিন বাদী হয়ে পারভেজকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি শুনে তাৎক্ষণিক বখাটে পারভেজকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিলে থানার এসআই আবুল হাসেমের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে । একই দিন বিকেলে বখাটে পারভেজকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিয়ে গেলে ভ্রাম্যমাণ অাদালতের মাধ্যমে নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম তাকে ১৫দিনের সাজা প্রদান করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।