মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ায় ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত

শেয়ার করুন


লোহাগাড়া উপজেলায় মহান বিজয় দিবস-১৬ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগ-যুবলীগের উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা বটতলী মোটর ষ্টেশনস্থ সিটিজেন পার্ক পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। এরপরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রলীগ-যুবলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন করা হয়। বিজয় র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগ নেতা ও তরুণ প্রজন্মের অহংকার সাকিবুল হাসান লাবলু ও যুবলীগ নেতা মোস্তফিজুর রহমান বাবর। র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা যথাক্রমে মো: বাপ্পা, শফিকুল ইসলাম রাসেল, ইয়াছিন আরফাত, মো: রাসেল, মো: নাজিম উদ্দিন, জাহেদুল ইসলাম, কপিল উদ্দিন, সাইফুল ইসলাম, বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা যথাক্রমে মো: হামিদ, মো: সাদ্দাম, মো: তৌহিদুল ইসলাম, মো: শাকিল, মো: সোয়াইব, মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রলীগ যথাক্রমে মেহেদী, আকাশ, সাইমন, রিফাত, ইয়াসিন, ইরফান, আজম, জয়া, ছাত্রলীগ নেতা মিনহাজ, ইকবাল, সাজ্জাদ, শাহজাহান, দেলোয়ার, চৌধুরী, রাকিব, সাগর প্রমুখ।

শেয়ার করুন