৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

লোহাগাড়ায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সরকার বাড়ীর ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম মোফাজ্জেল হোসেন পায়েল (১০)। সেই ওই এলাকার গাড়ী চালক আবু তাহেরের পুত্র। ২৬ ডিসেম্বর বেলা আনুমানিক সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পায়েল সদর ইউনিয়নস্থ ইব্রাহীম মেমোরিয়াল কিন্ডার গার্টেনে চতুর্থ শ্রেণীতে অধ্যায়নরত ছিল। একই দিন বার্ষিক পরীক্ষার ফলাফল বের হয়। উক্ত পরীক্ষায় সে এ প্লাস পেয়ে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। চতুর্থ শ্রেণীতে তার রোল নম্বর ছিল ২৩। এ প্লাস পাওয়ার খুশির খরবটি বাড়িতে গিয়ে তার মা রুজিনা আক্তারকে জানান পায়েল। ডাবল এ প্লাস না পাওয়ায় তার মা তাকে সামান্য খানি বকানি দেয়। পরে উল্লেখিত সময়ে মায়ের সাথে অভিমান করে বাড়ির পার্শ্বে গামারী গাছের টিলার সাথে গলায় রশি পেছিয়ে সে আত্মহত্যা করেছে বলে সূত্রে প্রকাশ। মোফাজ্জেল হোসেন পায়েলের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মফিজুর রহমান। এঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।