২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় গ্রাম পুলিশ সদস্যরা পেলেন ইউএনও`র উপহার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে লোহাগাড়ায় চলছে লকডাউন। করোনা ভাইরাস মোকাবেলায় ঝুঁকি নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল গ্রাম পুলিশরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৭এপ্রিল (সোমবার)সকালে ৯০জন গ্রাম পুলিশকে প্রণোদনা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গ্রাম পুলিশদের উপহার সামগ্রী প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

ইউএনও তৌছিফ আহমেদ বলেন, প্রানঘাতি মহামারি করোনা ভাইরাসে বিভিন্ন এলাকায় শুরু থেকে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯০জন গ্রাম পুলিশকে প্রণোদনা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। গ্রাম পুলিশ সদস্যদের পাশে সবসময় সহযোগীতা প্রদান করা হবে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।