২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় গরু চোর, হত্যা ও ডাকাতি মামলার আসামী জাহাঙ্গীরসহ আটক ২ঃ গরু উদ্ধার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলায় গরু চোর জাহাঙ্গীর আলম(২৬) সহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।অপরজনের নাম হানিফ(১৩)।

৩০জুন রোববার বেলা ৩টায় থানার এস.আই মুহাম্মদ বেলালের নেতৃত্বে একটি পুলিশি দল সাতকানিয়ার করাইয়ানগর ধলিয়ার দোকান এলাকা হতে তাদেরকে গ্রেফতার করেন।এসময় ১টি গরু উদ্ধার করা হয়।

আটককৃত জাহাঙ্গীর ও হানিফ বড়হাতিয়া হরিদাঘোনা মিয়াজি পাড়া এলাকার নজির আহমদের পুত্র।
তারা দু`জন আপন ভাই বলে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়,
বড়হাতিয়া হরিদার ঘোনা এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র মুহাম্মদ ইসমাঈল(৬০) তার বাড়ীর পার্শ্ববর্তী মাঠে ঘাস খাওয়ার জন্য কয়েকটি গরু বেধে রাখে । দুপুর ঘনিয়ে আসলে গরু রেখে তিনি ভাত খেতে বাড়ী যান। এসময় ২৫/৩০ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে ২চোর অন্যত্র এলাকায় বিক্রী করার জন্য দ্রুত চলে যায়।সাতকানিয়া করাইয়ানগর ধলিয়ার দোকান এলাকায় স্হানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটকে রাখে। পরে লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে গরুসহ ২জনকে লোহাগাড়া থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃতরা জানান,তারা গরুটি চুরি করে অন্যত্র এলাকা নিয়ে বিক্রী করার জন্য নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটক জাহাঙ্গীর মাদক,ডাকাতি ও অনিল কর্মকার হত্যা মামলার পলাতক আসামী।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর গরু চুরির ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলেও জানান।
তার বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল ১জুলাই সকালে তাদের ২জনকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানার এসআই মুহাম্মদ বেলাল জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।