১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ইভটিজারকে ২মাসের সাজা

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে ৭নভেম্বর দুপর ২টায় ইভটিজিং করার অভিযোগে নুরুন্নবী(২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।সে সদর ইউনিয়নের মজিদার পাড়া এলাকার নওশেদ মিয়ার পুত্র। সুত্রে জানা গেছে,দীর্ঘ ১বছর ধরে নুরুন্নবী কলেজ শিক্ষার্থী নিশি আকতারকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।উল্লেখিত সময় উক্ত শিক্ষার্থী বাড়ী যাওয়ার জন্য কলেজ হতে বের হলে উক্ত যুবক তাকে উত্যক্ত করে।
তাৎক্ষণিক খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)`র নির্দেশে থানার এসআই মোহাম্মদ হেলাল খাঁনের নেতৃত্বে একটি পুলিশি টীম ঘটনাস্থল হতে ইভটিজার নুরুন্নবীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে আটক নুরুন্নবীকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিয়ে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম উক্ত শিক্ষার্থীর জবানবন্দির প্রেক্ষিতে নুরুন্নবীকে ভ্রাম্যমাণের আদালতের মাধ্যমে ২মাসের সাজা প্রদান করেছেন।কলেজ শিক্ষার্থী জানিয়েছেন,তাকে দীর্ঘ ১বছর ধরে কলেজে যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দেয়।আমি কলেজ ছুটির পর বাড়ী যাওয়ার পথে ছেলেটি আমাকে উত্যক্ত করার চেষ্টা চালিয়েছে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।