২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লোহাগাড়ায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্হানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ শুরু

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২১সেপ্টেম্বর (শনিবার) সকালে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্হানীয় সরকার প্রতিনিধিদের ২দিন ব্যাপী প্রথম দিনের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

কমিউনিটি ক্লিনিক, সিবিএইচসি`র যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনাতায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

লোহগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি, ডাঃ কে এম আবদুল্লাহ আল মামুন, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ও আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মুহাম্মদ শহীদুল ইসলাম।

মোট ৫টি ব্যাচে এ প্রশিক্ষণ চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ২টি ইউনিয়নের ২৬জন জনপ্রতিনিধি ও ২জন ইউপি সচিবসহ মোট ২৮জনকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে বলে জানান উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।