৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

লোহাগাড়ায় এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করায় পাষন্ড শিক্ষক সাসপেন্ড

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আলুরঘাট রোডস্হ দারুল ঈমাম প্রি ক্যাডেট মাদ্রাসার ৮ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে এক পাষন্ড শিক্ষক বেদম প্রহার করে মারাত্নকভাবে রক্তাক্ত জখম করেছে বলে সংবাদ পাওয়া গেছে।আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রিফাত।গত ২৬ সেপ্টম্বর দুপুরে এই ঘটনাটি ঘটেছে।পাষন্ড শিক্ষকের নাম মাওলানা আবুল হাসেম।তার বাড়ী চকরিয়ার পেকুয়া এলাকায়। সুত্রে জানা গেছে, ৮ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী রিফাত হোস্টেলে থাকতেন।৬ষ্ট শ্রেণী থেকে সে এই মাদ্রাসায় অধ্যায়নরত। উল্লেখিত তারিখে রিফাত ও তার বন্ধু মিলে খেলছিল।ওখান থেকে অতর্কিতভাবে মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হাসেম তাকে ডেকে এনে বৈদ্যুতিক তার দিয়ে মারাত্নকভাবে বেদম প্রহার অমানুষিক নির্যাতন চালায়। সাথে সাথে সে মাটিতে পড়ে যায়।তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মাদ্রাসার অন্যান্য শিক্ষক দ্রুত এসে তার অভিভাবক কে খবর দিলে তাকে চিকিৎসা প্রদান করা হয়।২৮সেপ্টেম্বর শিক্ষার্থী রিফাতের অভিভাবক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তফসিরকে বিষয়টি অবহিত করলে তিনি পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করে সাথে পাষন্ড শিক্ষক মাওলানা আবুল হাসেমকে সাসপেন্ড করে দেওয়া হয়।সাসপেন্ড করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তফসির উদ্দিন।তিনি বলেন,সরকারের পক্ষ হতে বার বার বিধি নিষেধ রয়েছে একজন
শিক্ষার্থীকে বেত্রাঘাত করা যাবেনা।তিনি রিফাতকে বেত্রাঘাতের বিষয়টি শুনে সাথে সাথে পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করে মৌলানা আবুল হাসেমকে সাসপেন্ড করে দেন বলেও জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।