৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লোহাগাড়ায় আরও ৩জন করোনায় আক্রান্ত,১জনের মৃত্যু

ফাইল ছবি

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের ফৌজদার হাটে স্থাপিত বিআইটিআইডিতে মঙ্গলবার (৭ মে) রাতে
করোনার নমুনা পরীক্ষায় লোহাগাড়ায় ৩জন কোভিট-১৯ পজেটিভ আসে। এর মধ্য করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জন,মৃত্যুের সংখ্যা ১জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান,
চট্টগ্রামের ফৌজদার হাটে স্থাপিত বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষায় ৩জন পজেটিভ আসে। গত ৩মে আমরা ২জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম।তারা ২জন পজেটিভ আসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী।২জনের মধ্য ১জনের বাড়ী সাতকানিয়ায়।পুরুষ। বয়স ৩৫ বছর এবং আরেকজনের বাড়ী ঢাকায়।সে মহিলা।বাকি ১জন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়া এলাকায়। তার নাম নুরুল ইসলাম(৪৬) ।সে ওই এলাকার মৃত আছহাব মিয়ার পুত্র। সে অসুস্হ হলে গত ২মে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। পরে সেখান থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল দুপুর দেড়টাই নুরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে মারা যান বলেও তিনি জানান।
করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তি বটতলী কাঁচা বাজারের কলার আড়তদার বলে জানা গেছে।

এই নিয়ে লোহাগাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬জন। মৃত্যুর সংখ্যা ১জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।