১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-১৭ পালিত


রায়হান সিকদার, লোহাগাড়া:: “দূর্যোগ সহনীয় আবাসন গড়ি, নিরাপদে বাস করি” এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মোস্তফা বেগম গালর্স হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ১৪ অক্টোবর সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-১৭ উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আনোয়ার হোসেন, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবু বক্কর, সাবেক প্রধান শিক্ষক বাবু সুজিত পলিত, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের অধ্যক্ষ অধ্যাপক আলহাজ আবুল বশর, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউটস্ শিক্ষিকা হোমিওপ্যাথিক চিকিৎসক স্বপ্না দেবী, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার এসকে সামশুল আলম, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার বকুল রাণী দেবী, সদর ইউপির ১নং ওয়ার্ড মেম্বার মো: আবুল কাশেম, পিআইও’র অফিস সহকারী মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ আরো অনেকে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মো: সাইফুল ইসলামে নেতৃত্বে ১৫জনের একটি মহড়া পরিচালনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।