১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ায় অস্ত্র,গুলিসহ ২ যুবক গ্রেফতার


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ২ যুবক কে আটক করেছে থানা পুলিশ। এ সময় একটি দেশীয় তৈরী অস্ত্র,১ রাউন্ট কার্তুজ, ২ টি ছাকু ও ১টি নাম্বারবিহীন সুযুকি মোটর সাইকেল উদ্বার করা হয়েছে।আটককৃত যুবকরা হলেন পশ্চিম কলাউজানের ভাগ্যের দোকান এলাকার ছিদ্দিক আহমদের পুত্র আবদুর রহিম (৩৬) ও পশ্চিম কলাউজানের মাষ্টার মোহাম্মদ ইউনুছের পুত্র মোহাম্মদ বাবুল(৩৫)। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে পৌনে ১টায় আধুনগর ইউনিয়ন পরিষদের পুর্ব পার্শ্বে গফুর ড্রাইভারের বাড়ী সংলগ্ন এলাকায় মোটর সাইকেল থামিয়ে মোহাম্মদ বাবুলের শরীরে তল্লাসী চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র, এক রাউন্ট কার্তুজ,২টি ছাকু ও একটি নাম্বারবিহীন সুযুকি মোটর সাইকেল উদ্ধার করে তাদেরকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), এসআই ওবাইদুল হক,আবদুল আউয়াল ও এএসআই মসিউর রহমান।আটককৃত ২ যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সুত্রে প্রকাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।