১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

লোহাগাড়ার বড়হাতিয়ায় ১ যুবক খুনঃ খুনী আটক

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কসাই পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ ব্যক্তি খুন হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ আবু শরিফ (৩২)। সে ওই এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র। ৪ অক্টোবর বাদ আছর এ ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক ওই এলাকার কসাই ভেট্টার পুত্র রমজান আলী (২৩) কে স্থানীয় ইউপি মেম্বার মো: মামুনুর রশিদ চৌধুরী ও এলাকাবাসীর সহযোগিতায় ঘাতককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে আবু শরিফ(৩২) আছরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হন। ওই সময় গাঁজার গন্ধ পেলে তিনি আপত্তিকর কথাবার্তা বলেন। পরবর্তীতে ঘাতক রমজান আলী আবু শরিফের আপত্তিকর কথাবার্তার প্রতিবাদে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে রমজান আলী আবু শরিফকে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু শরিফকে মৃত ঘোষনা করে। উল্লেখ্য, আবু শরিফ আগামী ৬ অক্টোবর সৌদি আরব যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। ঘটনার সংবাদ পেয়ে লোহাগাড়া থানার ওসি শাহ্জাহান পিপিএম (বার) এর নির্দেশে থানার এসআই প্রভাত কর্মকার ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুনী রমজান আলীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। থানার এসআই প্রভাত কর্মকার জানান, আটককৃত রমজান আলী বিভিন্ন অসমাজিক কার্যকলাপের সাথে জড়িত। তার বাবা ভেট্টা একজন গাঁজা বিক্রেতা। স্থানীয় ইউপি মেম্বার মামুনুর রশিদ ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মৃত দেহ তদন্তের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয় বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।