মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

লোহাগাড়ার চুনতিতে গড়ে উঠেছে শাহ সুফি হাফেজা-ফয়েজ হেফজখানা ও এতিমখানা

শেয়ার করুন

picsart_1480439125835
দক্ষিণ চট্রগ্রামের লোহাগাড়া উপজেলা পীর আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত। এই উপজেলায় অনেক পীর মাশায়েখ, আলেমেদ্বীন, গবেষক ও বুজুর্গানেদ্বীন জন্ম গ্রহণ করছেন। উপজেলার চুনতি ইউনিয়ন শিক্ষা ক্ষেত্রে অনেক বেশী উন্নত। এই ইউনিয়নের ফরেষ্ট অফিসের পশ্চিম পার্শ্বে মানসম্মত,মনোরম ও সুন্দর পরিবেশে প্রতিষ্টিত হয়েছে শাহ সুফি হাফেজা ফয়েজ হেফজখানা ও এতিমখানা নামের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান। এক তলা বিশিষ্ট ভবন, মাদ্রাসার সামনে খেলার মাঠ, চারদিকে সুন্দর সমারোহ এই শিক্ষা প্রতিষ্টানের জন্য ১ খানি জায়গায় প্রতিষ্টিত।হেফজখানা ও এতিমখানার ভবনের পার্শ্বে দীর্ঘদিন পুর্বে প্রতিষ্টিত হয়েছে শাহ সুফি হাফেজা ফয়েজ এবতেদায়ী মাদ্রাসা নামের আরেকটি প্রতিষ্টান সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এবতেদায়ী মাদ্রাসার জন্য ১ খানি এবং হেফজখানা ও এতিমখানার জন্য ১ খানি মোট ২ খানি জায়গা শিক্ষার উন্নয়নের জন্য জায়গা দান করেছেন চুনতি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকার আবুল ফয়েজের গর্বিত সন্তান বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্টান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান,হাফেজা ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট শিক্ষাবীদ, লেখক ও গবেষক প্রফেসর ড.নুরুল আমিন, মাদ্রাসার পরিচালক আলহাজ্ব নুরুল আবছার, নুরুল ইসলাম ও চুনতির সর্বস্তরের পরিচিত মুখ, বিশিষ্ট দানবীর ও নিঃস্বার্থ সমাজসেবক এন.প্রপার্টিজ লিমিটেডের এমডি আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ।তারা চারজনই আবুল ফয়েজ ও হাফেজা খাতুনের পুত্র। এলাকায় শিক্ষার উন্নয়নে ও শিক্ষার আলো প্রসারিত করার জন্য তাদের মা-বাবার নামকরণে ২টি প্রতিষ্টান নির্মিত করছেন। ডিসেম্বরে মাদ্রাসার কার্যক্রম শুরু হবে এবং আগামী ১লা জানুয়ারী হতে মাদ্রাসার কার্যক্রম আনুষ্টানিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ।তিনি উক্ত প্রতিনিধিকে আরো জানান,আমার এবং পরিবারের স্বপ্ন ছিল হেফজখানা ও এতিমখানা নামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টা করব।মহান আল্লাহ রাব্বুল আলেমীনের অশেষ কৃপায় এলাকায় একটা এবতেদায়ী মাদ্রাসা ও নতুন ভাবে আরেকটি হেফজখানা ও এতিমখানা আমরা প্রতিষ্টা করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন,এই ধর্মীয় প্রতিষ্টান থেকে এলাকার নতুন নতুন সুমধুর কন্ঠে হাফেজ তৈরী হবে এবং পবিত্র কুরঅানের শিক্ষায় শিক্ষিত হবে। হাফেজা- ফয়েজ হেফজখানা ও এতিমখানার পরিচালক ও নিঃস্বার্থ সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ লোহাগাড়াবাসীর জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন