২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লোহাগাড়া থানার ওসি শাহজাহান এর বদান্যতায় মাদকসেবী সুমন সুপথে চলার শপথ নিলেন

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুৃখছড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ এয়াকুব সুমন(৩০) উত্তর কলাউজান লেইঙ্গা পুকুর পাড় এলাকার নিজ শ্বশুর বাড়ীতে বেড়াতে এসে বাড়িতে যাওয়ার পথে দরবেশহাটস্হ লতিফ বিল্ডিং এলাকায় গত ৩০জুন রাত আনুমানিক ৮টায় ইয়াবা বিক্রি কালে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী সরওয়ারের হাতে ধৃত হয়। লোহাগাড়া থানার মানবপ্রেমী ওসি শাহজাহান পিপিএম(বার) সুমনের স্ত্রী ও ছোট্ট সন্তানদের কান্না দেখে আবেগ আপ্লুত হন।পরবর্তীতে ইয়াবা সেবনকানী সুমন ইয়াবা সেবন ও বিক্রি করবেনা বলে ওয়াদাবদ্ধ হন।১জুলাই বাদে আছর লোহাগাড়া থানা জামে মসজিদের নামাজ আদায়ের পর সুমন ইয়াবা সেবন করবেনা এই ওয়াদা নিয়ে মসজিদের খতিব মাওলানা নুরুল আজিম তাকে তওবা করান।তওবা শেষে লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) সুমনকে নামাজ আদায়ের জন্য একটি টুপি ও জায়নামাজ প্রদান করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী সরওয়ার,বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজী,সাংবাদিক রায়হান সিকদার,
কলাউজান ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব সওদাগরসহ থানার কর্মরত কর্মচারীবৃন্দ।মাদকসেবী সুমন উক্ত প্রতিবেদককে জানান, তিনি দীর্ঘদিন ধরে মানবসেবন ও বিক্রয় করতেন।পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং শপথ নিয়েছেন।তিনি আরো জানান,রং মেস্ত্রীর কাজ করে তার স্ত্রী ও সন্তাদের নিয়ে দিনাতিপাত করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।সুমন ভাল পথে ফিরিয়ে আসতে পেরে লোহাগাড়া থানার ওসি শাহজাহান পিপিএম(বার) ও থানার সেকেন্ড অফিসার সোহরাওয়ার্দী সরওয়ারকে কে অনেক অনেক ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।