২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লোহাগাড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য হলেন দেলোয়ার মিস্ত্রী

 


নির্মাণ শ্রমিকের অন্যতম সংগঠন লোহাগাড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নে সদস্য পদে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া সদর ইউপির জোনাবীর পাড়া এলাকার কৃতি সন্তান উদীয়মান সমাজ সেবক ও ব্যবসায়ী দেলোয়ার মেস্ত্রী। সদস্য গঠন কল্পে ২৫ডিসেম্বর দুপুর আনুমানিক ২টায় উপজেলার থানা রাস্তার মাথাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নজরুল মেস্ত্রী। সভায় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, এলায়েন্স ইঞ্জিনিয়ারিং এর চেয়াম্যান তরুণ ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো: জিল্লুর রহমান, সোহান ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কুতুব উদ্দিন, এ.জে চৌধুরী এন্ড কোং এর স্বত্ত্বাধিকারী ও তরুণ সফল ব্যবসায়ী এম আখতারুজ্জামান চৌধুরী, সাংবাদিক রায়হান সিকদার, সাংবাদিক জাহেদুল ইসলামসহ লোহাগাড়া বিভিন্ন ইউনিয়নের নির্মাণ শ্রমিকবৃন্দ। আলোচনা সভায় নির্মাণ শ্রমিকরা অচিরেই শ্রমিকদের কল্যাণের স্বার্থে একটি সুন্দর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার অনুরোধ জানান। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে লোহাগাড়ার পরিচিত মুখ মোহাম্মদ দেলোয়ার মেস্ত্রীকে সংগঠনের সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়। নব নির্বাচিত সদস্য মোহাম্মদ দেলোয়ার মেস্ত্রী উক্ত প্রতিনিধিকে জানিয়েছেন, নির্মাণ শ্রমিক সংগঠন একটি শক্তিশালী সংগঠন। এ সংগঠনটি শ্রমিকদের কল্যাণে সব সময় কাজ করে যাবে। তাই সংগঠনে সদস্য হতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি। দেলোয়ার মেস্ত্রীকে সদস্য হিসাবে নির্বাচিত করায় লোহাগাড়া উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি ও বিভিন্ন ইউনিয়নের সকল শ্রমিকরা অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।