২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

লোহাগাড়া উপজেলা নিবার্চনঃ খোরশেদ-নৌকা, বাবুল-আনারস, খোকন-দোয়াত কলম

রায়হান সিকদার,লোহাগাড়াঃ আগামী ২৪ মার্চ ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে।

আজ ৮ মার্চ (শুক্রবার) চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মনির হোসেন খান ।

লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে:

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রতীকের প্রার্থী , লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলম চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন খোকন চৌধুরী (দোয়াত-কলম)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে:

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক এম এস মামুন (চশমা) , আরমান বাবু রোমেল (তালা), এম ইব্রাহিম কবির (টিউবওয়েল) ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান (মাইক)

মহিলা ভাইস চেয়ারম্যান পদে : লোহাগাড়া উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী জেসমিন আক্তার( ফুটবল) (১), শাহীন আক্তার,( কলসী) পারভীন আক্তার( প্রজাপতি) ও শাহিন আকতান সানা ( হাসঁ)। এদিকে প্রতীক পাওয়ার পরই প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা শুরু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।