২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লোহাগাড়া আধুনগরে ৪বসতবাড়ি পুড়ে ছাইঃ অগ্নিদগ্ধ ১

 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সর্দ্দানি পাড়ায় অগ্নিকান্ডে ৪বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এতে ১জনের ডান পা অগ্নিদগ্ধ হয়। ৩জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন যথাক্রমে মৃত আমান আলীরপুত্র আহমদ কবির (৭০) ও জালাল উদ্দিন (৬০), একই স্থানের মোজাফ্ফর আহমদের পুত্র রাশেদুল ইসলাম (৩৫) এবং আহমদ কবিরের পুত্র জমির উদ্দিন (৩৫)। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমান সাড়ে ৬লক্ষ টাকা হতে পারে বলে তাৎক্ষণিকভাবে ধারনা করা হয়েছে। সূত্রে জানা গেছে, জালাল উদ্দিনের রান্না ঘরে ভাত পাক করার সময় চুলো থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুনের লেলিহানশিখা ছড়িয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে খবর শুনে সাতকানিয়া থানার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়। কিন্তু তাদের উপস্থিতির পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে যায়। ওই সময় পার্শ্ববর্তী মছদিয়ার বড়–য়া পাড়ার বিকাশ বড়–য়া (২৮) আগুন নিভানোর সময় তার ডান পা আগুনে দগ্ধ হলে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার আঘাত আশংকাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া। বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।