২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় ২০ হাজার পিচ ইয়াবা, প্রাডো গাড়িসহ ১ মাদক ব্যবসায়ী আটক


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান সড়কের খাঁন দিঘীর পাড় এলাকা হতে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় একটি প্রাড়ো গাড়ি ও ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর নাম হল মোশারফ হোসেন(৩৭)। সে কুমিল্লা জেলার তিতাস উপজেলার কানাইন গরের জগৎপুর এলাকার মোছলেম উদ্দিনের পুত্র। সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারী দুপুর আনুমানিক ১ টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) ও থানার উপ- পরিদর্শক এসআই মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উল্লেখিত এলাকায় প্রাড়ো গাড়ি যাহার নং (ঢাকা মেট্টো -ঘ-১১-১৬০৭ প্রাইভেট গাড়িটি তল্লাসী চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট,গাড়িসহ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত ইয়াবা ব্যবসায়ী জানান, উল্লেখিত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সববাজার হতে ঢাকাস্হ বাড্ডার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছেন, উক্ত ২০ হাজার পিচ ইয়াবার আনুমানিক মুল্য অর্ধ কোটি টাকা। আটককৃত ইয়াবা ব্যবসায়ী বিরুদ্ধে লোহাগাড়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।