২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩ | ১২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা শহীদ বাপ্পীর ৩য় মৃত্যু বার্ষিকীতে কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণ

10-11-16
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি শহীদ মাহবুবুর রহমান বাপ্পীর ৩য় মৃত্যু বার্ষিকীতে কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পন করেছে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হাসানের নেতৃত্বে অংশ নেন যুবলীগ নেতা সাকিবুল হাসান লাবলু, আ.ন.ম বাবুল, এনামুল হক, তৌহিদুল ইসলাম, বাবলু, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ দ্বাদশ শ্রেণির সভাপতি এনামুল হক রোমান, মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত বাপ্পী। বার আউলিয়া কলেজ ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দীন, আব্দুল হামিদ, মুফিজুর রহমান, আবু সুফিয়ান, মাহবুবুল হক, মকসুদুর রহমান, মো: ইমন যুবলীগ নেতা কফিল উদ্দীন, সালাহ উদ্দীন, সাহাব উদ্দীন, ছাত্রলীগ নেতা আকাশ, ইকবাল, সাইমুন, রিফাত, ফাহিমসহ ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ। কবর জেয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ বাপ্পীর মায়ের সাথে সাক্ষাত করলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নেতৃবৃন্দ বাপ্পীর হত্যার বিচার দ্রুত বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।