১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

লোহাগাড়ায় ইভটিজিং এর দায়ে ১ যুবক আটক


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী বাড়ি ফেরার পথে ইভটিজিং এর শিকার হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে । ইভটিজিং এর শিকার ওই ছাত্রীর বাড়ি পুটিবিলার জকরিয়া পাড়ার। সুত্রে জানা যায়, ৭ জানুয়ারী শনিবার দুপুর ২টায় এ ঘটনাটির ঘটেছে। ওই ছাত্রী পুটিবিলার জকরিয়া পাড়া এলাকায় পৌছলে মোঃ রায়হান জিকু (২০) নামে যুবকের ইভটিজিং এর শিকার হয়। পরে ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে জিকুকে আটক করে আধুনগর উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় । বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। লোহাগাড়া থানার এএসআই ওয়াসিম মিয়া বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি থানায় খবর দিলে বিদ্যালয় থেকে ওই ইভটিজারকে থানা নিয়ে আসা হয়। আটক মোঃ রায়হান জিকু আধুনগর হরিণা মিয়া পাড়ার মোঃ হোসেনের পুত্র। জিকু জানান, পথরোধ করে ওই ছাত্রীর সাথে শুধুমাত্র কথা বলার চেষ্টা করেছেন। এছাড়া তার অন্য কোন উদ্দেশ্যে ছিল না বলেও ইভটিজার জিকু জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।