২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ


সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক প্রতিরোধ ফোরামের প্রতিষ্ঠাতা, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক,সাতকানিয়া-লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও স্হানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সহধর্মিনী, নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন,বর্তমান সরকার নারীবান্ধব সরকার।নারীদের কল্যাণে ও মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।তিনি আরো বলেন,নারীরা আগের মত পিছিয়ে নাই। নারীরা এখন অনেক এগিয়ে।১৮মার্চ উপজেলা পাবলিক হলে লোহাগাড়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও দুঃস্হ পরিবারের মাঝে ৩০টি সেলাই মেশিন বিতরণ ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিশনার(ভূমি) মিসেস সাদিয়া আফরিন কচি,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক,বিশিষ্ট লেখক ও সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ,লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা, লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও কলাউজান ইউপির সংরক্ষিত আসন ৭,৮,৯নং ওয়ার্ড সদস্যা মিসেস জেসমিন আক্তার। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক, লোহাগাড়ানিউজ২৪.কমের সম্পাদক মোহাম্মদ আবদুল খালেক,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাছির উদ্দিন,গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আজম খাঁন,সাংবাদিক রায়হান সিকদার,সাতকানিয়া-লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক কহিনুর আক্তার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।