২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজীম হেলাল আর নেই

অনলাইন ডেস্কঃ

লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজীম হেলাল (৫২) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ৯.৩৫ মিনিটে ঢাকা’র সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।

তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। এছাড়াও বিজিবির চট্টগ্রাম রিজিউনের লজিস্টিক অফিসার হিসেবেও দায়িত্বরত ছিলেন।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৪ জুন রাতে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকা’র সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতির ঘটতে থাকে। এরপর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। গত রাতে শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে কমে যায়। মাসব্যাপী করোনার সঙ্গে যুদ্ধ করে আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।