৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লেদা রোহিঙ্গা বস্তিতে অাশ্রয় নেওয়া রোহিঙ্গারা: খাদ্য সংকটে ১শিশুর মৃত্যু

teknaf-pic-a-26-11-16
মিয়ানমার সরকারের বিজিপি ও সেনা সদস্যদের নির্মমতার শিকার হয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানসহ অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেওয়া ২/৩হাজার লোক চরম খাদ্য সংকটে পড়েছে।
সরেজমিনে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়-মিয়ানমারে সহিংস ঘটনার পর হতে দফায় দফায় বিভিন্ন সীমান্ত পয়েন্ট হতে অনুপ্রবেশ করা ২/৩হাজার নারী,শিশু ও পুরুষ অবস্থান নিয়েছে। বাংলাদেশ সরকারের কঠোর মনোভাবের কারণে অনেকে লুকিয়ে রয়েছে। ক্যাম্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে ২৬নভেম্বর ভোর হতে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২শতাধিক নারী,শিশু ও পুরুষ অনুপ্রবেশ করেছে। এদের মধ্যে খাদ্য সংকট ও কনকনে শীতে নুর বেগম নামে ১মহিলার সাড়ে ৩মাসের শিশু কোলে মারা যায়। যা দুপুরে স্থানীয় ক্যাম্পে দাফন করা হয়। এখন এই অনিবন্ধিত বস্তিতে খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য কোন এনজিও এবং বিত্তবান না থাকায় অনাহার-অর্ধাহারী মানুষের সংখ্যা বাড়ছে। এই ব্যাপারে বস্তির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা মানবিক কারণে জরুরী ভিত্তিতে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলসহ সকলের আন্তরিক সহায়তা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।