২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

এবার একুশে বই মেলার নতুন আকর্ষণ

লেখিকা জয়া’র নতুন বই ‘মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা’

কক্সবাজারসময়ঃ প্রতিভাবান লেখিকা বহু গুণের বিশেষণ যার নামের পুর্বে, বিশিষ্ট সমাজসেবিকা ও নারী সমাজের পথিকৃৎ লেখিকা লায়ন জয়া জাহান চৌধুরী’র এবার একুশে বই মেলার নতুন আকর্ষণ ‘মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা’।

রিদম প্রকাশনী হতে বইটি মেলায় এসেছে। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা-প্রাঙ্গণের ৫৯১ ও ৫৯২ নং স্টলে। বইটির দামও রাখা হয়েছে সকলের আয়ত্বে।

বইটিতে উপস্থাপিত হয়েছে টানা তিনবারসহ চার বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকণ্যা জননেত্রী শেখ হাসিনার জীবন দর্শন ও মানব কল্যাণের নানাদিক। বইটির ভূমিকায় কলম ধরলেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

তারুন্যনির্ভর জয়া জাহানের সৃজনশীল প্রতিভায় বইটিতে সংযোজন করা হয়েছে প্রধানমন্ত্রী’র কিছু দূর্লভ ছবি। যা ইতিমধ্যে কোন মিডিয়ায় প্রকাশিত হয়নি। ওঠে এসেছে প্রবাস জীবন হতে বাংলাদেশ তথা তৃণমূল হয়ে জননেত্রী শেখ হাসিনা হওয়ার অতীত গৌরব ও বর্তমানের নানা গল্প।

এটি লেখিকার তৃতীয় বই। এর পুর্বে প্রকাশিত লেখিকার উপন্যাস ‘বাস্তব জীবন’ ও কাব্যগ্রন্থ ‘বন্ধুত্ব’ পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে। বন্ধুত্ব কাব্যগ্রন্থেও লেখিকা জগত বিখ্যাত রাজনীতির মহানপুরুষ ‘পলেটিক্স অব পয়েট’ খ্যাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে নিয়ে কবিতা লিখে বেশ সুনাম কুড়িয়েছেন।

লেখিকা জয়া রিদম প্রকাশনীর স্বত্তাধিকারী ও প্রকাশনার সকল শুভকাংখীকে ধন্যবাদ জানিয়ে তথ্য দেন, প্রতিবারের মতো এবারো তিনি ‘মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা’ নামক বই বিক্রির লভ্যাংশটুকু হতদরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করবেন।

লায়ন জয়া জাহান চৌধুরী’র জন্ম কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায়। ছোটকাল থেকেই লেখার হাতেখড়ি তার। একাধারে যিনি একজন কবি, সাংবাদিক, উপন্যাসিক, সাহিত্যিক, গীতিকার ও উদ্যোক্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।