৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ করলে যুবসমাজের অবক্ষয় দুর হবে -কউক চেয়ারম্যান

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমদ বলেছেন, খেলাধূলার প্রতি অবহেলা বর্তমান তরুণদের বেড়ে উঠার ক্ষেত্রে বড় বাধা। ওই বাধা দুর করতে খেলার মাঠ বাড়াতে হবে। আমরা ইতিমধ্যে জেলার কয়েকটি খেলার সংরক্ষণে নিয়েছি। এবং সেইগুলোর উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি আজ রবিবার ১৩ মে দুপুর দেড়টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হলরুমে অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার মেইল ডটকম আয়োজিত গ্রীষ্মকালীন স্কুল ভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কউক চেয়ারম্যান আরো বলেন, খেলাধূলার প্রতি অবহেলা তরুণদের মাদকের দিকে ধাবিত করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ করলে যুবসমাজের অবক্ষয় দুর হবে এবং নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে। এখান থেকে একদিন তারা জাতীয় খেলবে। তিনি আরো বলেন, আমি ওই জেলার সন্তান।ওই জেলাকে সাজানো আমার স্বপ্ন। কিন্তু অনেক প্রতিকুলতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, আমি তা পালনে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা সহযোগিতা করলে ওই শহর একদিন উন্নয়নের রুপরেখা পাবে।
কক্সবাজার মেইল ডটকমের সম্পাদক আমিরুল ইসলাম মো:রাশেদের সঞ্চালনায় ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বডুয়া অপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডার্স মুক্তিযুদ্ধ -৭১ এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন ও দৈনিক সমুদ্রকন্ঠ ও কক্সবাজার মেইল ডটকমের সাহিত্য সম্পাদক মাষ্টার প্রদীপ চন্দ্র শীল প্রমুখ। পরে অতিথিবৃন্দ মাঠে বেলুন উডিয়ে গ্রীষ্মকালীন স্কুলভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, আমি ক্রীড়াঙ্গণের মানুষ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করি শুধু লেখাপড়া না, লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা আর সাংস্কৃতিক চর্চা; এটা একান্তভাবে অপরিহার্য।’ খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বডুয়া অপু বলেন, আমরা কক্সবাজারের ক্রীড়া জগতকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।যার ফলে মুমিনুলের মতো একজন ক্রিকেটার পর্যটন শহরের হয়ে জাতীয় দলে স্থান করে নিয়েছে। এটা আমাদের গর্ব। আমরা চাই ওই জেলা থেকে আরো খেলোয়াড় সৃষ্টি হউক।তাতে আমাদের সুনাম বাড়বে।ধন্যবাদ জানাচ্ছি অনলাইনটি সংবাদের পাশাপাশি সমাজসেবামুলক কাজ করায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকু, খেলা পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবু, আজিজুল হক হৃদয়, আকাশ, জিদানসহ অনেকে।
এদিকে, প্রথমদিনের ম্যাচে সিসিআরকে হারিয়ে ৩৫ রানে জয় লাভ করে পিজিপি ইলেভেন বয়েস। ম্যান অব দ্যা ম্যান হয় পিজিপি ইলেভেন বয়েসের ক্যাপ্টেন আবু বক্কর। কাল ১৪ মে দুপুর দেড়টায় হিটলার বয়েস ও ঝাউতলা রাইডাস এর ম্যাচ চলবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।