২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

লিবিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার, ৪ পাচারকারী গ্রেপ্তার

01e844968a82e178764f6d76c4bd2f18x479x289x41লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মানব পাচারকারীর গোপন আস্তানা থেকে ৬৫ বাংলাদেশিকে মুক্ত করেছে দেশটির পুলিশ। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ৪ জন বাংলাদেশি মানবপাচারকারীকে আটক করেছে যারা এই ব্যক্তিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, “ছবিতে প্রদর্শিত চার ব্যক্তি লিবিয়ায় অবৈধভাবে মানবপাচারকারী চক্রের অন্যতম একটি চক্র। এ চক্রের মুলহোতা রানা ভট্টাচার্য এবং মোঃ ওয়ালিউর রহমান, সুমন শরিফ ও হাফিজুল শেখ তার ঘনিষ্ঠ সহযোগী। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদেরকে এনে তাদেরকে গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে। অধিকন্ত নতুন আগতদের মধ্যে কতিপয় কর্মীকে অবৈধভাবে সাগর পথে ইতালি প্রেরণের কাজেও জড়িত ছিল বলে প্রমাণ পাওয়ায় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্তানায় ব্যাপক অভিযান চালায় এবং ৬৫ জন নতুন বাংলাদেশী কর্মীকে বন্দীশালা থেকে মুক্ত করতে সক্ষম হয়। মানবপাচারকারী বর্ণিত চার জনকেও উক্ত অভিযানে গ্রেফতার করা হয়। বর্তমানে অভিযুক্ত চার জন লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছে।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।