২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লাশের পাহাড় ইতালি, একদিনে ৯১৯

আন্তর্জাতিক ডেস্কঃ মৃত্যুপুরি ইতালিতে লাশের পরে লাশ জমছে, বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। প্রাণঘাতি করোনায় দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১৯ জনের। সব মিলিয়ে ইতালিতে ৯ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে ভূমধ্যসাগরীয় দেশটিতে দেশটিতে গত ২১ মার্চ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল। সেই রেকর্ড ভেঙে নতুন করে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটলো ইতালিতে।করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে ইতালিতেই ঘটেছে সর্বাধিক মৃত্যু।

প্রোটেকশন এজেন্সির তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। চিকিৎসাধীন আছেন ৬৬ হাজার ৪১৪ জন। চিকিৎসাধীন ৬৬ হাজার ৪১৪ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ৬২ হাজার ৬৮২ জন। বাকি ৩ হাজার ৭৩২ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৫০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিক্ষণে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।