১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

লামায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ


বান্দরবানের লামা উপজেলায় মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বান্দরবান ট্রাস্ট প্রদত্ত মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু মাধ্যমিক পর্যায়ে ২২ বৃত্তিপ্রাপ্তের হাতে এ চেক তুলে দেন। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাফর উল্লাহ, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন। গত বছরের অক্টোবর মাসে জেলা ব্যাপী মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহবান করে বান্দরবান ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান। পরে ট্রাস্ট কর্তৃপক্ষের যাচাই বাছাই করে উপজেলার ২২ জন শিক্ষার্থীকে মনোনিত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।