১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

লামার আজিজনগরে প্রকাশ্য বাজারে যুবককে নাপিতের ক্ষুর দিয়ে কুপিয়ে জখম

বান্দরবান জেলার লামা উপজেলাধীন আজিজনগর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনামিয়া(৩৫) নামে এক ব্যক্তিকে ক্ষুর দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার ৮নং ওয়াড করমুহুরি পাড়ার আনোয়ার হোসেনের পুত্র।
আহত সোনামিয়া জানান, রবিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে আজিজনগর হেডম্যান পাড়ার রবিন মার্মার সাথে পানের বরজের ব্যাপারে কথাবার্তা বলে পাড়া থেকে নেমে চলে আসার সময় হেডম্যান পাড়ার মংছাই মার্মা প্রকাশ(চাইনিজ) ও তার সঙ্গীয়রা চাম্বি মফিজ বাজারের বেকারির সামনে পৌছামাত্র আগে থেকে উৎপেতে থাকা চাইনিচরা আমাকে গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে আমার পিটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় স্থানীয় জনতা গুরুতর আহত সোনামিয়াকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে আজিজনগর ক্যাম্প ইনচার্জ লিয়াকত এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সততা নিশ্চিত করে বলেন আমি ঘঠনাস্থলে এসে ডাক্তারের দোকানে আহত সোনা মিয়াকে দেখি এবং আমাকে কেউ কোনপ্রকার অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।