২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

লামার আজিজনগরে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত


বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। এসব শিক্ষার্থীর মনে এখন বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে। নতুন বইয়ের ঘ্রাণ যেন মাতোয়ারা করেছে তাদের। নতুন বছরের আনন্দ, নতুন ক্লাসে উঠার আনন্দ, নতুন বই পাওয়ার আনন্দ সকলের চোখে-মুখে। সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল উদযাপিত হয় বই উৎসব। এতে যোগ দেয় হাজারো শিশু-কিশোর। ভোরের আলো ফুটতে বিদ্যালয়গুলোতে নতুন বই পাওয়ার আশায় ছুটে শিক্ষার্থীরা। পরে অনাবিল আনন্দ-উচ্ছ্বাসে শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে ঘরে ফেরে। মা-বাবাকে প্রবল উৎসাহ নিয়ে দেখায় নতুন বছরের প্রথম দিন উপহার হিসেবে পাওয়া বইগুলো। বই বাঁধাই নিয়ে চলে খুনসুটি।
উৎসবের উদ্বোধন করেন আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিজনগর আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামরুল ইসলাম কানন। বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী, তামাচিং মার্মা প্রমূখ। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেয়ার মহতি উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।